, | |

মূলপাতা আন্তর্জাতিক

ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মোজতবা


ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা হোসেইনি খামেনি।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৪ মার্চ, ২০২৬ ১০:০২ : পূর্বাহ্ণ

ইরানের নতুন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন সদ্য নিহত আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা হোসেইনি খামেনি। গতকাল মঙ্গলবার রাতে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খামেনির আকস্মিক মৃত্যুর পর তার কোনো মনোনীত উত্তরসূরি না থাকায় তিন সদস্যের একটি অন্তর্বর্তীকালীন পরিষদ (আলীরেজা আরাফি, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনি এজেই) দায়িত্ব পালন করছিল। অবশেষে বিশেষজ্ঞ পরিষদ মোজতবা খামেনিকে চূড়ান্তভাবে নির্বাচিত করলো।

সংবাদমাধ্যমটি বলেছে, বিপ্লবী গার্ডের চাপে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট মোজতবাকে নতুন লিডার হিসেবে নির্বাচিত করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যৌথ সামরিক যুদ্ধ ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালীন নিজ বাসভবনে (কম্পাউন্ড) হামলায় নিহত হন ৩৬ বছর ধরে ইরান শাসন করা আয়াতুল্লাহ আলী খামেনি। এই হামলায় তার মেয়ে, জামাতা, নাতি ও স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহও নিহত হন।

জানা গেছে, খামেনির দাফন হবে তার জন্ম শহর মাশহাদে। সেখানকার ইমাম রেজা মাজারে তাকে সমাহিত করা হবে। খামেনি মৃত্যুর আগে বলে গিয়েছিলেন তাকে যেন মাশহাদের ইমাম রেজা মাজারে শেষ নিদ্রায় শায়িত করা হয়। তবে জানাজা বা স্মরণানুষ্ঠানের তারিখ ও সময় এখনো ঘোষণা করা হয়নি। এ বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

আরও পড়ুন: ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর