, | |

মূলপাতা জাতীয়

সাবেক উপদেষ্টাদের মিলনমেলা


সাবেক জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানের সরকারি বাসায় ইফতার ও ডিনারে অংশ নেন সাবেক উপদেষ্টারা।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৫৯ : পূর্বাহ্ণ

সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খানের সরকারি বাসায় ইফতার ও ডিনারে অংশ নিয়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক কয়েকজন উপদেষ্টা।

গতকাল শুক্রবার রাতে সাবেক প্রেসসচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্ট থেকে এ তথ্য জানা যায়।

শফিকুল আলম লেখেন, ‘ড. ফাওজুল কবির খানের আয়োজন করা মনোরম ইফতার ও নৈশভোজ। ড. খান এবং তার পরিবার আগামীকাল তাদের মিন্টো রোডের বাসভবন ছেড়ে একটি ভাড়া ফ্ল্যাটে চলে যাচ্ছেন’।

জানা গেছে, সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান দায়িত্ব পালন শেষে সরকারি বাসা ছাড়ার আগে সহকর্মী ও ঘনিষ্ঠদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আড্ডায় মিলিত হন তিনি।

শফিকুল আলমের পোস্টে করা ছবিতে তৎকালীন সরকারের বেশ কিছু উপদেষ্টাদের দেখা যায়। এছাড়া সেখানে উপস্থিত ছিলেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবিতে তাকে কেক কাটতেও দেখা যায়।

সাবেক উপদেষ্টাদের মিলনমেলা

এসব ছাড়া পোস্টে তেমন বিশেষ কিছু উল্লেখ না করলেও বোঝা যায়, মিন্টো রোডের সরকারি বাসা ছেড়ে যাওয়া উপলক্ষে ড. ফাওজুল একটি গেট টুগেদারের আয়োজন করেছিলেন। যেখানে যোগ দিয়েছিলেন সাবেক কিছু উপদেষ্টারা।

অনুষ্ঠানটি ছিল অনানুষ্ঠানিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজন করা এক বিদায়ী মিলনমেলা।

আরও পড়ুন: জামায়াত আমীরকে বরাদ্দ দেওয়া হলো ঐতিহাসিক ‘লাল বাড়ি’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর