, | |

মূলপাতা জাতীয়

পুলিশের নতুন আইজি আলী হোসেন ফকির


আলী হোসেন ফকির
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:১৮ : অপরাহ্ণ

পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আলী হোসেন ফকির। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

আলী হোসেন ফকির এর আগে পুলিশের অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আজ তাকে পদোন্নতি দিয়ে পুলিশের নতুন আইজি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আলী হোসেন ফকিরের গ্রামের বাড়ি বাগেরহাটে। তিনি বর্তমান আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন।

আলী হোসেন ফকির ১৫তম বিসিএসের মাধ্যমে পুলিশের এএসপি হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। ১৯৯৭ সালে শেখ হাসিনার প্রথম আমলে আলী হোসেন ফকির আওয়ামী রোষানলের শিকার হন। তাকে বরখাস্ত করা হয়। পরবর্তী সময়ে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলে তিনি আইনি প্রক্রিয়ায় চাকরি ফিরে পান। এরপর ২০২২ সালে আওয়ামী লীগের শাসনামলে তাকে প্রথমবার চাকরিচ্যুত, পরে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলে আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। এরপর সুপার নিউমারিতে ডিআইজি হিসেবে পদোন্নতি পান।

কর্মজীবনে আলী হোসেন ফকির চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিতি। এসপি হিসেবে একাধিক জেলায় পদায়ন পান তিনি। সর্বশেষ ২০০৮ সালে ডিএমপির উত্তরা জোনের ডিসি ছিলেন। এরপর তিনি জাতিসংঘ মিশনে যান। সেখানেও তিনি সফলতার সাথে দায়িত্ব পালন করে পুরস্কৃত হন। জাতিসংঘ থেকে দেশে ফেরার পর রাজশাহী ডিআইজি অফিসে এসপি হিসেবে সংযুক্ত করা হয় তাকে। সেখানে থাকা অবস্থায় ২০২২ সালে শেখ হাসিনার সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়।

আরও পড়ুন: ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর