, | |

মূলপাতা আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপ, তৈরি হতে পারে ঘূর্ণিঝড়


দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২৪ অক্টোবর, ২০২৫ ৪:৪৫ : অপরাহ্ণ

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘণীভূত হয়ে ২৭ অক্টোবর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সৃষ্টি হতে যাওয়া এই ঘূর্ণিঝড়টি ভারতে অন্ধ্রপ্রদেশের দিকে যেতে পারে। তবে এটির প্রভাব বাংলাদেশেও পড়বে। এতে করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে।

আজ শুক্রবার বিশেষ বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

এই ঘূর্ণিঝড় ‘মন্থা’ নামে পরিচিত হবে। ঘূর্ণিঝড় মন্থার নাম দিয়েছে থাইল্যান্ড। থাই ভাষায় এর অর্থ ‘সুন্দর ফুল’। ভারত মহাসাগরে যেসব ঘূর্ণিঝড় সৃষ্টি হয় সেগুলোর নাম আগে থেকেই ঠিক করে রেখেছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। পর্যায়ক্রমে এবার থাইল্যান্ডের দেওয়া নাম অনুসারে নতুন ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এটির গতিপথ ভারতের অন্ধ্রপ্রদেশের দিকে। পরে হয়ত স্থলভাগ দিয়ে বাংলাদেশের দিকে একটা অংশ আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এই সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন: বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: নতুন মার্কিন রাষ্ট্রদূত

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর