, | |

মূলপাতা শিক্ষা

পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে


রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১৬ অক্টোবর, ২০২৫ ১০:২৫ : পূর্বাহ্ণ

চলতি বছরের এইচএসসি (নয়টি সাধারণ শিক্ষাবোর্ড), আলিম (মাদ্রাসা) এবং এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা ও ডিপ্লোমা-ইন-কমার্স (কারিগরি বোর্ড) পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে এবার গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। গত বছর মোট পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার ১৮.৯৫ শতাংশ কমেছে।

এবার নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলে জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। সেই হিসাবে এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬ হাজার ৮১৪ জন। এবার সাধারণ শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৬৩ হাজার ২১৯ জন, মাদ্রাসা বোর্ডে পেয়েছেন ৪ হাজার ২৬৮ জন এবং কারিগরি বোর্ডে পেয়েছেন ১ হাজার ৬১০ জন শিক্ষার্থী।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসিতে পাসের হার ৫৭ দশমিক ১২শতাংশ। গত বছর পাশের হার ছিল ৭৫ দশমিক ৫৬ শতাংশ। ফলে এবার পাসের হার ১৮.৪৪ শতাংশ কমেছে। চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট এইচএসসি পরীক্ষার্থী ছিল ১০ লাখ ৪৭ হাজার ২৪২ জন।

এদিকে মাদ্রাসা বোর্ডে পাশের হার হলো ৭৫.৬১শতাংশ। গত বছর পাশের হার ছিল ৯৩ দশমিক ৪০ শতাংশ। সেই হিসাবে মাদ্রাসায় পাসের হার ১৭.৭৯ শতাংশ কমেছে।

কারিগরি বোর্ডে পাশের হার হলো ৬২.৬৭ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৮৮.০৯ শতাংশ। সেই হিসাবে কারিগরি বোর্ডে পাসের হার ২৫.৪২ শতাংশ কমেছে।

উল্লেখ্য, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। তবে, প্রায় ২৭ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।

আরও পড়ুন: চাকসু নির্বাচনে ভিপি-জিএসসহ ২৪টি পদে শিবিরের জয়

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর