, | |

মূলপাতা বিজ্ঞান ও প্রযুক্তি

আজ ফ্রি ১ জিবি ইন্টারনেট পাবেন যেভাবে


প্রকাশের সময় :১৮ জুলাই, ২০২৫ ১০:০৯ : পূর্বাহ্ণ

জুলাই আন্দোলন স্মরণে আজ শুক্রবার দেশের সব গ্রাহকদের জন্য ১ জিবি করে ফ্রি ইন্টারনেট ডাটা দেবে মোবাইলফোন অপারেটরগুলো।

গত বুধবার (১৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার ঘোষিত ‘জুলাই স্মরণ সপ্তাহ’ এর অংশ হিসেবে দেশের মোবাইল গ্রাহকদের প্রতি একটি সম্মানসূচক উদ্যোগ হিসেবেই এই ফ্রি ডাটা অফার চালু করা হয়েছে।

বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান জানান, ১৮ জুলাই স্মরণে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের গত ৩ জুলাইয়ের নির্দেশনা এবং ৮ জুলাই কমিশনের ভাইস-চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ৯ জুলাই মোবাইল অপারেটরদের নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ১৮ জুলাই দেশের সব মোবাইল ফোন গ্রাহককে পাঁচদিন মেয়াদি এক জিবি ইন্টারনেট সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে।

বিটিআরসি জানিয়েছে এই সুবিধা গ্রহণের জন্য গ্রাহকদের নিজ নিজ মোবাইল অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে।

কীভাবে পাবেন ১ জিবি ইন্টারনেট
গ্রামীণফোন (জিপি) গ্রাহকরা *121*1807# ডায়াল করে, রবি গ্রাহকরা *4*1807#, বাংলালিংক গ্রাহকরা *121*1807# এবং টেলিটক গ্রাহকরা *111*1807# ডায়াল করে এই ফ্রি ১ জিবি ইন্টারনেট সংগ্রহ করতে পারবেন।

আরও পড়ুন: তাজউদ্দীনের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানালো পরিবার

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর