বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা অর্থ-বাণিজ্য

পিপলস ইন্স্যুরেন্সের নতুন পরিচালক নুভেদ মিজান ইকবাল


নুভেদ মিজান ইকবাল

রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ১৭ জুলাই ২০২৫, ৮:৩৫ অপরাহ্ণ

পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪৪৪তম পরিচালনা পর্ষদ সভায় নুভেদ মিজান ইকবালকে কোম্পানির পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে।

তরুণ শিল্পপতি এবং পিএইচপি ফ্যামিলির তৃতীয় প্রজন্মের সদস্য নুভেদ মিজান ইকবাল মার্কিন যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয় থেকে আর্থিক পরিকল্পনা এবং উদ্যোক্তা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

বর্তমানে তিনি অক্সিজেন স্পোরটস্ জোন’র ম্যানেজিং পার্টনার এবং পিএইচপি এনওএফ কন্টিনিউয়াস গ্যালভানাইজিং মিলস্ লিমিডেট এবং পিএইচপি ইন্টিগ্রেটেড স্টিল মিলস লিমিটেডের কর্পোরেট অর্থায়ন ও বিপণন কার্যাবলী তত্ত্বাবধান করছেন।

পিপলস ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ মনে করছে, কোম্পানির বোর্ডে নুভেদ মিজান ইকবালের অন্তর্ভুক্তি শেয়ারহোল্ডারগণের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আরও পড়ুন: ২২ বছর বয়সে পিএইচপিতে যোগ দিলেন নুভেদ মিজান

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর