, | |

মূলপাতা রাজধানী

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেপ্তার


সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম
প্রকাশের সময় :১৯ জুন, ২০২৫ ১১:৩৫ : পূর্বাহ্ণ

আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

আজ বৃহস্পতিবার ডিএমপির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপি সূত্রে জানা গেছে, শামসুল আলমকে বুধবার রাতে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়। তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা রয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, আজ শামসুল আলমকে আদালতে তোলা হবে।

প্রসঙ্গত, ২০২১ সালের জুলাইয়ে টেকনোক্রেট কোটায় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন শামসুল আলম। তিনি পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সিনিয়র সচিব) ছিলেন।

আরও পড়ুন: র‍‍্যাবের সেই সোহায়েল গুমের মামলায় গ্রেপ্তার

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর