, | |

মূলপাতা অর্থ-বাণিজ্য

ভরিতে প্রায় ৩ হাজার টাকা বাড়লো স্বর্ণের দাম


প্রকাশের সময় :২১ মে, ২০২৫ ৯:১২ : অপরাহ্ণ

দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা বেড়েছে। ভরিতে প্রায় ৩ হাজার টাকা বেড়েছে বিভিন্ন ক্যারেটের স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৮২৩ টাকা বাড়ানো হয়েছে। এতে ২২ ক্যারেটের স্বর্ণের বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা। এর আগে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ১ লাখ ৬৭ হাজার ৯৮ টাকা।

আজ বুধবার রাতে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কিছুটা বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬২ হাজার ২০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৯ হাজার ২৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৪ হাজার ৯৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে স্বর্ণের গহনা কিনতে ক্রেতাদের এর চেয়ে বেশি অর্থ গুনতে হবে। কারণ বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে স্বর্ণের গহনা বিক্রি করা হয়। একই সঙ্গে ভরিপ্রতি মজুরি ধরা হয় ন্যূনতম সাড়ে ৩ হাজার টাকা। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

আগামীকাল বৃহস্পতিবার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে নতুন মূল্য তালিকায় স্বর্ণ বিক্রির অনুরোধ জানিয়েছে বাজুস।

এর আগে গত ১৭ মে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৩৬৪ টাকা বাড়ানো হয়েছিল।

রুপার দাম অপরিবর্তিত
স্বর্ণের ‌দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেটের দাম প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের দাম প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৭২৬ টাকা।

আরও পড়ুন: দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো স্টারলিংক

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর