বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা রাজধানী

সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার


সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ২০ মে ২০২৫, ১২:০৭ অপরাহ্ণ

নারী নির্যাতন মামলায় আলোচিত-সমালোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর ডেমরায় স্টাফ কোয়ার্টারের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার ডেমরা থানার ওসি মাহমুদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, গতকাল ভুক্তভোগী নিজে বাদী হয়ে অপহরণ, জিম্মি করে বিয়ের প্রলোভনে সাত মাস ধরে ধর্ষণ করে আসছিল অভিযোগে সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, সম্প্রতি এক নারীকে মারধর করে টেনে হিঁচড়ে নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। এরপর ওই গায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী।

জানা গেছে, ভুক্তভোগী নারী ইডেন কলেজের শিক্ষার্থী। বর্তমানে তাকে ঢাকা মেডিকেলের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

এর আগে ২০২৩ সালে নোবেলকে গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ। প্রতারণার অভিযোগে এক মামলায় তখন গ্রেপ্তার হয়েছিলেন তিনি।

ভারতীয় সংগীত প্রতিযোগীতা অনুষ্ঠান  ‘সা রে গা মা’ দিয়ে পরিচিত পান এই গায়ক। ক্যারিয়ার কণ্ঠ দিয়েছেন একগুচ্ছ সিনেমার গানে। এর আগে মাদকে আসক্ত হয়ে সংগীত ছেড়েছিলেন তিনি। এরপর দীর্ঘ বিরতিত পর আবারও শ্রোতাদের সামনে হাজির হন।

এ ছাড়া দুই বছর আগে অগ্রিম টাকা নিয়ে প্রতারণার অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় নোবেলের বিরুদ্ধে মামলা হয়। জানা যায়, ১৬ মে শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর অনুষ্ঠানে গান গাইতে না গিয়ে এক লাখ ৭২ হাজার টাকা অগ্রিম নেওয়ার প্রতারণায় অভিযোগে আটক হয়েছিলেন। সে সময় একদিন রিমান্ডেও ছিলেন এই গায়ক। এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রতিনিধি সাফায়েত ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

আরও পড়ুন: জামিন পেলেন নুসরাত ফারিয়া

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর