, | |

মূলপাতা জাতীয়

‘আওয়ামী লিগ’ নামে নিবন্ধন চেয়ে নতুন রাজনৈতিক দলের আবেদন


প্রকাশের সময় :২৫ মার্চ, ২০২৫ ৫:২১ : অপরাহ্ণ

‘আওয়ামী লিগ’ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা পড়েছে। উজ্জল রায় নামে এক ব্যক্তি আজ সোমবার ইসির সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন।

নিবন্ধন আবেদনে দেখা যায়, ‘আওয়ামী লিগ’ নামের ওই রাজনৈতিক দলের প্রতীক হিসেবে নৌকা অথবা ইলিশ চেয়েছেন আবেদনকারী। দলের কার্যালয়ের ঠিকানায় ‘বঙ্গবন্ধু এভিনিউ’ উল্লেখ করা হয়েছে। তবে সেখানে সড়ক বা বাড়ি নম্বর উল্লেখ নেই।

দল গঠনের তারিখ হিসেবে ২৪ মার্চ উল্লেখ রয়েছে। পাশাপাশি দলের যে কমিটি রয়েছে তার মেয়াদ ৩০ এপ্রিল শেষ হবে বলেও উল্লেখ করা হয়েছে। তবে কোন সালের ৩০ এপ্রিল সে বিষয়ে কিছু বলা হয়নি।

দলের নিবন্ধন চেয়ে আবেদন করা উজ্জ্বল রায় নিজেকে সভাপতি হিসেবে উল্লেখ করেছেন। তার বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। বাবার নাম নরেশ চন্দ্র রায়, মা পারুল রায়।

উজ্জ্বল রায় নির্বাচনী এলাকা দিনাজপুর-৫ আসন থেকে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন বলে আবেদনপত্রে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব কে. এম. আলী নেওয়াজ বলেন, ‘আওয়ামী লিগ নামে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন আজ জমা পেয়েছি। যেকোনো আবেদন প্রাথমিক অবস্থায় গ্রহণ করা হয়। রাজনৈতিক দল নিবন্ধনের ক্ষেত্রে এর বিধিমালা বিবেচনায় সিদ্ধান্ত নেয়া হবে।’

প্রসঙ্গত, নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন দিতে গণবিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২০ এপ্রিল আবেদন করার শেষ সময় হবে। এরইমধ্যে ‘আওয়ামী লিগ’ নামে আবেদনপত্র জমা পড়ল ইসিতে।

আরও পড়ুন: ৭ বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর