, | |

মূলপাতা জাতীয়

নির্বাচন কমিশনকে তিন বার্তা দিলো ইউরোপীয় ইউনিয়ন


প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ও ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।
প্রকাশের সময় :১৬ মার্চ, ২০২৫ ৩:২২ : অপরাহ্ণ

গণতান্ত্রিকভাবে রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের জন্য সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে (ইসি) তিনটি বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

আজ রোববার নির্বাচন ভবনে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

মাইকেল মিলার বলেন, বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনে গণতান্ত্রিক নির্বাচনে নির্বাচন কমিশন কী প্রস্তুতি নিচ্ছে, তা জানতে এসেছি আমরা। নির্বাচন কমিশন কী কাজ করছে, তা সংক্ষিপ্তভাবে জানতে পেরেছি।

ইইউ রাষ্ট্রদূত বলেন, আমি নির্বাচন কমিশনকে মূলত তিনটি বার্তা দিয়েছি। প্রথমত, ইউরোপীয় ইউনিয়ন এই দেশের জন্য একটি অন্যতম অংশীদার এবং আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়ে আপনাদের পাশে আছি।

দ্বিতীয়ত মাইকেল মিলার বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে তার অংশীদারিত্বকে সকল দিক থেকে আরো শক্তিশালী করতে চায়। এবং আমরা এখানে অন্তর্বর্তী সরকারের প্রয়াসকে সমর্থন করতে এসেছি, যাতে তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন পরিচালনা করতে পারে।

এরপর তৃতীয় বার্তাটি জানাতে গিয়ে ইইউ রাষ্ট্রদূত বলেন, প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি যে ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্বাচন পরিচালনায় সহায়তা করবে। আমরা একটি সুনির্দিষ্ট আর্থিক প্যাকেজের পাশাপাশি আমাদের অভিজ্ঞতা এবং দক্ষতা প্রদানের মাধ্যমে সহায়তা করব। এছাড়া বাংলাদেশের কর্তৃপক্ষ চাইলে আমরা নির্বাচন পর্যবেক্ষকও পাঠাবো।

 

আন্তর্জাতিক মানের নির্বাচন করে দেখাতে ইইউকে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ। এখানে আমাদের দ্বিমত নাই। তারা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযেগ্য নির্বাচন চান, যেটা আমাদেরও ওয়াদা। এটা আমরাও চাই।

সিইসি বলেন, নিরপেক্ষভাবে আমরা কাজ করব, এটাতো আমরা ঘোষণা দিয়েছি। আমরা স্বচ্ছতার সঙ্গে কাজ করছি। এমন কোনো দিন আছে যে আমাদের কেউ কথা বলছে না আপনাদের (সাংবাদিক) সঙ্গে? তো এটা আসলে কী বোঝায়, আমরা কোনো লুকিয়ে ছাপিয়ে করছি না। আমরা যা করছি একদম স্বচ্ছতার সঙ্গে। আশা করছি সবার সহযোগিতা নিয়ে করতে পারবো।

সাংবাদিকদের নাসির উদ্দিন বলেন, অতীতে যা হয়েছে ভুলে যান। এটা বর্তমান। দয়া করে কনফাইন টু দি কারেন্ট সিচুয়েশন। অতীতের কথা ভুলে যান, সবাই যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে, সে পরিবেশ আমরা তৈরি করে দেবো ইনশাআল্লাহ।

আরও পড়ুন: বুয়েট ছাত্র আবরার হত্যায় ২০ আসামির মৃত্যুদণ্ড বহাল

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর