অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নিয়েছেন। বিকালে তাকে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রধান উপদেষ্টার অধীনে ২৫টি মন্ত্রণালয় থেকে ফারুক-ই-আজমকে একটি মন্ত্রণালয় দেওয়া হয়েছে। তাকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অধীনে মন্ত্রণালয় এবং বিভাগের সংখ্যা ২৪টি নেমে আসলো।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপদেষ্টা ফারুক-ই-আজম মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
এর আগে গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ ১৪ জন উপদেষ্টা শপথ নিয়েছিলেন। তারপর ১১ আগস্ট আরও দুই উপদেষ্টা শপথ নেন।
অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ উপদেষ্টার মধ্যে উপদেষ্টা ফারুক-ই-আজম যুক্তরাষ্ট্রে থাকার কারণে শপথ নিতে পারেননি। গত রোববার রাতে দেশে পৌঁছেন তিনি।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে ২৪টি মন্ত্রণালয় রয়েছে- ১. মন্ত্রিপরিষদ বিভাগ; ২. প্রতিরক্ষা মন্ত্রণালয়; ৩. সশস্ত্র বাহিনী বিভাগ; ৪. শিক্ষা মন্ত্রণালয়; ৫. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়; ৬. খাদ্য মন্ত্রণালয়; ৭. গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়; ৮. ভূমি মন্ত্রণালয়; ৯. বস্ত্র ও পাট মন্ত্রণালয়; ১০. কৃষি মন্ত্রণালয়; ১১. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; ১২. রেলপথ মন্ত্রণালয়; ১৩, জনপ্রশাসন মন্ত্রণালয়; ১৪, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; ১৫. নৌ-পরিবহন মন্ত্রণালয়; ১৬. পানি সম্পদ মন্ত্রণালয়; ১৭. মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়; ১৮. দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; ১৯. তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; ২০. প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; ২১. বাণিজ্য মন্ত্রণালয়; ২২. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; ২৩. সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়; ২৪. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
অন্য উপদেষ্টাদের মধ্যে যেসব মন্ত্রণালয়/বিভাগ বণ্টন করা হয়েছে-
১. সালেহ উদ্দিন আহমেদ- অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়
২. ড. আসিফ নজরুল- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
৩. আদিলুর রহমান খান- শিল্প মন্ত্রণালয়
৪. হাসান আরিফ- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
৫. মো. তৌহিদ হোসেন-পররাষ্ট্রমন্ত্রণালয়
৬. সৈয়দা রিজওয়ানা হাসান-পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
৭. মিজ শারমীন এস মুরশিদ-সমাজকল্যাণ মন্ত্রণালয়
৮. ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন-স্বরাষ্ট্র মন্ত্রণালয়
৯. ড. আ. ফ. ম. খালিদ হোসেন- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
১০. ফরিদা আখতার- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
১১. নুরজাহান বেগম- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
১২. সুপ্রদীপ চাকমা-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
১৩. ডা. বিধান রঞ্জন রায়-প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
১৪. ফারুক-ই-আজম-মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়
১৫. মো. নাহিদ ইসলাম- ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়
১৬. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের পরিচিতি জেনে নিন
