, | |

মূলপাতা জাতীয়

২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন


চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল
প্রকাশের সময় :১৪ আগস্ট, ২০২৩ ১২:৫২ : অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল আগামী ২৮ অক্টোবর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে এটি।

আজ সোমবার রাজধানীর বনানীতে সেতু ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রীর সম্মতিতে আগামী ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করার সিদ্ধান্ত হয়েছে। তাছাড়া আগামী ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট অংশে উদ্বোধন করা হবে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, আগামী অক্টোবরে সরকারের ১৫০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর