দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় ৩৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল রোববার করোনায় একজনের মৃত্যু হয়। এ সময় করোনা শনাক্ত হয় ৪০৯ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯.১৯ শতাংশ।
আরও পড়ুন: একদিনে ৬২৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ২
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৪৪ জন। এ নিয়ে দেশে মোট ১৯ লাখ ৭০ হাজার ৬৩৯ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।
দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩০ হাজার ৯০ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৩৮৪ জনে অপরিবর্তিত রয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
