, | |

মূলপাতা দেশজুড়ে

স্বামীকে ফেলে দিয়ে চলন্ত বাসে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ


প্রকাশের সময় :৭ আগস্ট, ২০২২ ৮:০৩ : পূর্বাহ্ণ

গাজীপুরের শ্রীপুরে চলন্ত বাস থেকে স্বামীকে ফেলে দিয়ে তার স্ত্রীকে (২১) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার দিবাগত ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আসামিরা হলেন-মো. রাকিব মোল্লা (২৩), সুমন খান (২০), মো. সজিব (২৩), মো. সুমন হাসান (২২) ও মো. শাহিন মিয়া (১৯)।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সানোয়ার হোসেন জানান, নওগাঁ থেকে স্বামী-স্ত্রী বাসে করে গাজীপুর যাচ্ছিলেন। গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড়ে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে নওগাঁ থেকে আসা বাসটি তাদের নামিয়ে দেয়। তারা শ্রীপুরের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় যাওয়ার জন্য ওই মোড় থেকে তাকওয়া পরিবহনে ওঠেন। বাসটি মাওনা ফ্লাইওভারের কাছে এলে বাসের হেলপার, চালক এবং অজ্ঞাত আরও তিনজন মিলে স্বামীকে মারধর করে। ওই নারী ও তার স্বামীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তারপর বাস থেকে ওই নারীর স্বামীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর তারা ওই নারীকে বাসের মধ্যে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। ধর্ষণের পর তারা বাসটি ঘুরিয়ে ওই নারীকে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ফেলে রেখে বাস নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর ওই নারীর স্বামী শনিবার সকালে শ্রীপুর থানায় মামলা করেন। পরে শ্রীপুর থানা ও গাজীপুর জেলা ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।

নির্যাতনের শিকার নারী ও তার স্বামী শ্রীপুরের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর