, | |

মূলপাতা চাকরি

বেক্সিমকো ফার্মায় চাকরির সুযোগ, নিয়োগ সরাসরি সাক্ষাৎকারে


প্রকাশের সময় :৮ ফেব্রুয়ারি, ২০২২ ৯:৪৯ : পূর্বাহ্ণ

বাংলাদেশের ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটি মেডিকেল প্রমোশন অফিসার পদে নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাতের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার।

পদের সংখ্যা: নির্ধারিত না।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস। তবে এসএসসি পর্যায়ে বিজ্ঞান বিভাগ থাকতে হবে।

এসএসসি, এইচএসসি পর্যায়ে ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে। গ্রাজুয়েশন পর্যায়ে তৃতীয় গ্রহণযোগ্য নয়।

অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগ দক্ষ হতে হবে। প্রার্থীদের বাংলাদেশের যেকোনো স্থানে ভ্রমণে আগ্রহ থাকতে হবে।

বয়সসীমা: ৩২ বছর।

বেতন ও সুযোগ সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের সিভি ও ছবিসহ উপস্থিত হতে হবে বেক্সিমকো ফার্মা সেলস অ্যান্ড ট্রেনিং সেন্টার, ৬২ গাউসুল আজম এভিনিউ, সেক্টর ১৩, উত্তরা-১২৩০- এই ঠিকানায়।

সাক্ষাতের সময়: ১২ ফেব্রুয়ারি, ২০২২ (সকাল -৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত)।

চাকরির খবর আরও পড়ুন

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর