, | |

মূলপাতা অর্থ-বাণিজ্য

১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডারের দাম একলাফে বাড়লো ২২৩ টাকা


রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :২ নভেম্বর, ২০২৬ ৭:১১ : অপরাহ্ণ

১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডারের দাম একলাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপি গ্যাসের নতুন এ দাম ঘোষণা করে।

আন্তর্জাতিক বাজারদর বেড়ে যাওয়ার পাশাপাশি, আমদানিকারক, ডিলার এবং খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানোর কারণে দাম বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে বিইআরসি। আজ রাত ৮টার পর থেকেই নতুন দাম কার্যকর হবে।

নভেম্বর মাসের জন্য প্রতি কেজি এলপি গ্যাসের দাম ১৭১ টাকা ৬৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে ১২ কেজির সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ২ হাজার ৬০ টাকা। ৩৩ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম পড়বে ৫ হাজার ‌৬৬৫ টাকা আর ৩৫ কেজির দাম পড়বে ৬ হাজার ৮ টাকা।

যদিও বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ঘোষিত দরে গতমাস থেকেই এলপি গ্যাস পাওয়া যাচ্ছে না। অক্টোবর মাসে এলপি গ্যাসের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১৮৩৭ টাকা করা হলেও খোদ রাজধানীতেই বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৩০০ টাকায়।

প্রসঙ্গত, প্রাকৃতিক গ্যাসের নতুন সংযোগ বন্ধ থাকায় গৃহস্থালি রান্নার পাশাপাশি রেস্তোরাঁ, পরিবহন, ছোট-বড় শিল্পকারখানায়ও এলপি গ্যাসের ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে।

এলপি গ্যাস তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করে বাংলাদেশ। প্রতি মাসে এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরামকো। সিপি নামে তা পরিচিত। একে ভিত্তিমূল্য ধরে প্রতি মাসে দেশে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের মূল্য নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপি গ্যাসের দাম নির্ধারণ করে সরকারি এ সংস্থাটি। এরপর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করছে বিইআরসি। মূলত আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ দর ঘোষণা করা হয়।

আরও পড়ুন: গাজীপুর, মিরপুর, সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ

Rajniti Sangbad


আরও খবর