, | |

মূলপাতা জাতীয়

বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন


তৌফিক ইমরোজ খালিদী।
রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :২ অক্টোবর, ২০২৬ ৮:০৭ : অপরাহ্ণ

দেশের শীর্ষ অনলাইন নিউজপোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন। আজ শুক্রবার লন্ডনে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তার বয়স হয়েছিল ৫৯ বছর।

তৌফিক ইমরোজ খালিদী কয়েকদিন আগে চিকিৎসার জন্য লন্ডনে যান। গতকাল বৃহস্পতিবার রাতে হোটেল কক্ষে তিনি মাথা ঘুরে পড়ে যান। সেখান থেকে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্য হয়েছে বলে জানিয়েছেন।

তৌফিক ইমরোজ খালিদী দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের পরিচিত মুখ। ২০০৬ সাল থেকে তিনি নিজ মালিকানাধীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আগে তৌফিক ইমরোজ খালিদী বাংলাদেশের ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা করেন। পরে যুক্তরাজ্যে বিবিসিতে কাজ করেন। ঢাকা ও লন্ডনসহ বিভিন্ন জায়গায় গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণও নেন তিনি। দেশের অনলাইন সাংবাদিকতার বিকাশেও তৌফিক ইমরোজ খালিদীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

২০১৭ সালের ডিসেম্বরে ‘ডিজিটাল বাংলাদেশ’ উন্নয়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তৌফিক ইমরোজ খালিদী জাতীয় আইসিটি পুরস্কারে ‘বিশেষ স্বীকৃতি ও সম্মাননা’ অর্জন করেন।

Rajniti Sangbad


আরও খবর