, | |

মূলপাতা অর্থ-বাণিজ্য

লিটারে ১০ টাকা বেড়েছে তরল দুধের দাম, নেপথ্যে যে কারণ


পাস্তুরিত তরল দুধের দাম বাড়িয়েছে দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :২১ সেপ্টেম্বর, ২০২৬ ৬:২৬ : অপরাহ্ণ

দেশের বাজারে প্রায় সবকটি পরিচিত ব্র্যান্ডের প্যাকেটজাত তরল দুধের দাম এক লাফে লিটারপ্রতি ১০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। এতে খুচরা দোকানে প্রতি লিটার দুধ এখন বিক্রি হচ্ছে ১১০ টাকায়।

প্যাকটের গায়ে এই নতুন দাম বসানোর পেছনে দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোর একটাই দাবি-পশুখাদ্য থেকে শুরু করে দুধ সংগ্রাহকদের খরচ, পরিবহণ ও প্রক্রিয়াজাতকরণের সব খাতেই উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। আর সেই বাড়তি খরচের সমন্বয় করতেই দাম বাড়াতে বাধ্য হয়েছেন তারা।

বাজার ঘুরে দেখা গেছে, দেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড ‘মিল্কভিটা’র এক লিটারের প্যাকেটজাত দুধ এখন বিক্রি হচ্ছে ১১০ টাকায়। মাত্র গত মাসেই এই পণ্যটিতে লিটারপ্রতি ১০ টাকা বাড়ানো হয়েছিল। এক লিটারের পাশাপাশি প্রভাব পড়েছে আধা লিটারের প্যাকেটেও; সেখানেও ৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা।

এদিকে ফার্ম ফ্রেশ, আড়ং ও প্রাণ ডেইরির আধা লিটার প্যাকেটজাত তরল দুধ বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। এসব ব্র্যান্ডের এক লিটারের প্যাকেটের দাম ১১০ থেকে ১১৫ টাকা।

তবে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করতে হয়েছে। প্যাকেজিং উপকরণ, গ্যাস, বিদ্যুৎ ও পরিবহণ খরচ বৃদ্ধির কারণে প্রতি লিটার দুধ উৎপাদনে আগের তুলনায় বেশি ব্যয় হচ্ছে।

আরও পড়ুন: ডিজেল, পেট্রোল ও অকটনের দাম লিটারে বাড়লো ২০ টাকা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর