, | |

মূলপাতা রাজধানী

আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার


দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার ঘটনায় এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :২১ সেপ্টেম্বর, ২০২৬ ১:৩৬ : পূর্বাহ্ণ

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার স্বামী সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

আজ রোববার দিবাগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, রাজধানীর শেরেবাংলা নগর এলাকার ন্যাম ভবনে মরিয়ম খাতুনের আত্মহত্যার প্ররোচনা মামলায় তার স্বামী সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মৃত মরিয়ম খাতুনের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন। মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং শ‍্যালক ওবায়দুল্লাহ- এই ৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, রোববার সন্ধ্যার দিকে রাজধানীর শেরেবাংলা নগর এলাকার ন্যাম ভবনের (সংসদ সদস্যদের বাসভবন) ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্লাট থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর