, | |

মূলপাতা রাজধানী

ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার


রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :২০ সেপ্টেম্বর, ২০২৬ ৮:১৮ : অপরাহ্ণ

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার সন্ধ্যার দিকে রাজধানীর শেরেবাংলা নগর এলাকার ন্যাম ভবনের (সংসদ সদস্যদের বাসভবন) ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্লাট থেকে গলায় ফাঁস নেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারের জন্য ভবনের ভেতরে প্রবেশ করেছেন। লাশটি গলায় ফাঁস দেওয়া অবস্থায় রয়েছে।

গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

গত জুলাই মাসে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। তখন গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর সম্মতিতেই সম্প্রতি তাকে বিয়ে করেছেন।

এ ঘটনার পর গত ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করে জামায়াত।

আরও পড়ুন: অপ্রতিম হত্যার বিষয়ে যা জানালো পুলিশ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর