, | |

মূলপাতা জাতীয়

সংসদে দুই বিলের প্রতিবাদে বিরোধীদলের ওয়াকআউট


রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :৬ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩১ : অপরাহ্ণ

জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল পাসের উদ্দেশ্যে সংসদে উত্থাপনের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল।

আজ রোববার রাত ৮টার দিকে বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানসহ বিরোধীদলের সংসদ সদস্যরা সংসদ থেকে বেরিয়ে যান।

এর আগে জাতীয় সংসদে জাতীয় মানবাধিকার কমিশন বিল ২০২৬ পাসের জন্য উত্থাপন করেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। পরে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল ২০২৬ পাসের জন্য উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিল দুটো অধ্যাদেশ আকারে জারি করা হয়েছিল। পরে সেটি বাতিল করে সরকার।

বলে দুটি পাস হওয়ার বিষয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, ‘সরকারি দলের পক্ষ থেকে যখন বিলগুলো বাতিল করা হয়, তখন বলা হয়েছিল যে অত্যন্ত শক্তিশালী এবং আরও ভালো আকারে তারা নিয়ে আসবে। মানবাধিকার সংক্রান্ত যে বিলটা এসেছে, সেখানে আইনের স্পষ্ট দ্বৈত প্রয়োগ দেখা যাচ্ছে। মানবাধিকার কমিশনকে একটা ইউনিফর্ম অথরিটি দেওয়া হয় নাই।’

জামায়াত আমীর বলেন, ‘মানবাধিকার সংক্রান্ত বিলে আইনের স্পষ্ট দ্বৈত প্রয়োগ দেখা যাচ্ছে। সাধারণ মানুষ যদি কোনো মানবাধিকার লঙ্ঘন করে, তাহলে মানবাধিকার কমিশন সরাসরি তার তদন্ত করতে পারবে।’

বিরোধীদলীয় নেতাবলেন, ‘আইনের দ্বৈত প্রয়োগ হতে পারে না। রাষ্ট্রীয় বাহিনী তারা রাষ্ট্রের কর্মচারী, কিন্তু তারা এ দেশের নাগরিক। একই অপরাধে একজনের জন্য সরাসরি তদন্ত করা যাবে, আরেক জায়গায় আটকে পড়ে যাবে-এটা হতে পারে না।’

শফিকুর রহমান বলেন, ‘দুর্বল আইনের পাস করার অংশীদার হবো না। আমরা এ আইনের আলোচনায় অংশগ্রহণ করছি না এবং আমরা এখন ওয়াকআউট করছি।’

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘ওয়াকআউট করার জন্য আপনাদেরও ধন্যবাদ।’

আরও পড়ুন: ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর