, | |

মূলপাতা জাতীয়

মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন?


ওপরে বাঁ থেকে-আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ, সাচিং প্রু জেরী, রশিদুজ্জামান মিল্লাত,আফরোজা খানম, হুমায়ুন কবির ও শামীম কায়সার লিংকন।
রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :২২ আগস্ট, ২০২৬ ৯:১৭ : পূর্বাহ্ণ

শপথ নেওয়া নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ মন্ত্রিসভার ৭ জন সদস্যের মধ্যে মন্ত্রণালয়ের দপ্তর বণ্টন ও রদবদল করে প্রজ্ঞাপন দিয়েছে সরকার। শুক্রবার রাতে নতুন পাঁচ মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের এই প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খানকে। এর আগে এই দায়িত্বে ছিলেন নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পরপরই তিনি চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথ পড়ান।

জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি বর্তমানের সরকারের এই মন্ত্রণালয়েরই প্রতিমন্ত্রী ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রুকে। তার আগে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন দীপেন দেওয়ান, যিনি গত ১ জুন পদত্যাগ করেন।

বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ পেয়েছেন তথ্য মন্ত্রণালয়। তার পূর্বে এই দায়িত্বে ছিলেন জহির উদ্দিন স্বপন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানমকে দেওয়া হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন মো. আব্দুল বারী।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির টেকনোক্র্যাট হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এই মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করছেন ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন শামা ওবায়েদ। এ মন্ত্রণালয়ে বর্তমানে দুজন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন, যদিও নিকট অতীতে কোনো মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী দেখা যায়নি।

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য শামীম কায়সারকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে আছেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

সরকার গঠনের ৬ মাসের মাথায় মন্ত্রিসভায় এই রদবদল আনা হলো।

সবমিলিয়ে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা এখন ৫১ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়াও রয়েছেন ২৮ জন মন্ত্রী ও ২৩ জন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: তারেক রহমানের সফরের বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার ভারতের

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর