, | |

মূলপাতা জাতীয়

নতুন নৌবাহিনী প্রধান হচ্ছেন রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম


রিয়ার অ্যাডমিরাল মিসবাহ-উল-আজীম
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১৬ জুলাই, ২০২৬ ১১:৩৬ : অপরাহ্ণ

নতুন নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বর্তমানে ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা মিসবাহ উল আজীম নৌবাহিনীর শীর্ষ পদে অ্যাডমিরাল এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হবেন।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি মিসবাহ উল আজীমকে বাহিনী থেকে সরিয়ে কূটনৈতিক দায়িত্ব দিয়ে ওমানে পাঠানো হয়েছিল। বর্তমান বিএনপি সরকার তাকে দেশে ফিরিয়ে তার হাতে নৌবাহিনীর নেতৃত্ব তুলে দিচ্ছে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যাডমিরাল মিসবাহ উল আজীম আগামী ২৩ জুলাই ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন এবং একইদিন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন।

আইএসপিআর জানায়, রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের আগে তিনি ২৩ জুলাই ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পাবেন এবং নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন।

এদিকে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এম জে আরিফ বেগ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে ২০২৯ সালের ২২ জুলাই পর্যন্ত মোট তিন বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর বর্তমান প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। ২০২৩ সালের ২৪ জুলাই ৩ বছরের জন্য দেশের ১৭তম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। মেয়াদ শেষ হওয়ার আগে সবশেষ বৃহস্পতিবার সেনা সদর দপ্তরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর