, | |

মূলপাতা অর্থ-বাণিজ্য

এলপি গ্যাস সিলিন্ডারের দাম কমলো কেজিতে ৩০ টাকা


রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২ জুলাই, ২০২৬ ৩:৫২ : অপরাহ্ণ

দেশে রান্নার কাজে ব্যবহৃত এলপি গ্যাস সিলিন্ডারের দাম কেজিতে একলাফে ৩০ টাকা কমেছে। ফলে চলতি জুলাই মাস থেকে ১২ কেজি ওজনের সিলিন্ডার ১ হাজার ৫২৮ টাকায় কিনতে পারবেন ক্রেতারা। গত জুন মাসে ১২ কেজি ওজনের সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৮৫ টাকা।

আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপি গ্যাসের নতুন এ দাম ঘোষণা করে। আজ সন্ধ্যা থেকেই নতুন দাম কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী, ৩৩ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম পড়বে ৪ হাজার ‌২০০ টাকা আর ৩৫ কেজির দাম পড়বে ৪ হাজার ৪৫০ টাকা।

প্রসঙ্গত, প্রাকৃতিক গ্যাসের নতুন সংযোগ বন্ধ থাকায় গৃহস্থালি রান্নার পাশাপাশি রেস্তোরাঁ, পরিবহন, ছোট-বড় শিল্পকারখানায়ও এলপি গ্যাসের ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে।

এলপি গ্যাস তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করে বাংলাদেশ। প্রতি মাসে এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরামকো। সিপি নামে তা পরিচিত। একে ভিত্তিমূল্য ধরে প্রতি মাসে দেশে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের মূল্য নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।News

২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপি গ্যাসের দাম নির্ধারণ করে সরকারি এ সংস্থাটি। এরপর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করছে বিইআরসি। মূলত আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ দর ঘোষণা করা হয়।

আরও পড়ুন: বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেবে না বেইজিং: চীনা রাষ্ট্রদূত

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর