, | |

মূলপাতা জাতীয়

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২৪ জুন, ২০২৬ ৪:১৫ : অপরাহ্ণ

চীনের ডালিয়ান সফর শেষে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার স্থানীয় সময় দুপুর ২টায় ডালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে রওনা হয়ে বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিংয়ে পৌঁছান। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এর আগে আজ সকালে ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর ১৭তম বার্ষিক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। ‘নিউ চ্যাম্পিয়নস’ শীর্ষক এই সম্মেলনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান ও উচ্চপদস্থ প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে গিনি, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া ও মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ডব্লিউইএফ-এর এই সম্মেলনে ৯০টিরও বেশি দেশের প্রায় ১ হাজার ৭০০ জনের অধিক প্রতিনিধি, নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতারা বৈশ্বিক অর্থনীতি ও প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছেন।

আরও পড়ুন: গান দিয়ে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর