, | |

মূলপাতা অর্থ-বাণিজ্য

পিপলস ইন্স্যুরেন্সের সাড়ে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা


রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২৪ জুন, ২০২৬ ৪:৩৪ : অপরাহ্ণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি ২০২৫ অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

আজ বুধবার কোম্পানির ৪১তম বার্ষিক সাধারণ সভায় গত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ লভ্যাংশ ঘোষণা করা হয়। এক মূল্য সংবেদনশীল তথ্যে (পিএসআই) বিষয়টি জানিয়েছে বিমা কোম্পানিটি।

ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সভায় কোম্পানীর চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী সভাপতিত্ব করেন। পরিচালনা পর্ষদের সকল কমিটির চেয়ারপার্সন, পরিচালকবৃন্দ, সংবিধিবদ্ধ নিরীক্ষকের প্রতিনিধি, স্ক্রুটিনাইজার, ডিএসই, সিএসই ও বিএসইসি এর অবজারভার এবং ২৫৬ এর অধিক শেয়ারহোল্ডারগণ ভার্চুয়াল লিংকের মাধ্যমে সভায় সংযুক্ত ছিলেন। সভা সঞ্চালন করেন কোম্পানী সচিব শেখ মো. সরফরাজ হোসেন এফসিএস।

কোম্পানীর ভাইস চেয়ারপার্সন মোহাম্মদ আনোয়ারুল হক, পরিচালক আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, পরিচালক ও ইনভেস্টমেন্ট কমিটির চেয়ারপার্সন মোহাম্মদ আলী হোসেন সোহাগ, পরিচালক মোঃ ফরহাদ আহমেদ আকন্দ, পরিচালক সাইফুল আরেফিন খালেদ, পরিচালক কবির আহমেদ, পরিচালক মিসেস ফারজানা জাহান আহমেদ, পরিচালক মোঃ মাহবুবুর রহমান পাটোয়ারী, পরিচালক মোঃ আজিজুল হক, পরিচালক ড. জোৎ আরা বেগম, পরিচালক মোহাম্মদ মিজান ভিক্টর মহসিন, পরিচালক নুভেদ মিজান ইকবাল, স্বতন্ত্র পরিচালক ও রিস্ক ম্যানেজম্যান্ট কমিটির চেয়ারপার্সন দিলশাদ আহমেদ, স্বতন্ত্র পরিচালক ও পলিসিহোল্ডার প্রোটেকশন এন্ড কম্পপ্লায়েন্স কমিটির চেয়ারপার্সন এম.এম.জি. সারওয়ার, স্বতন্ত্র পরিচালক এবং অডিট কমিটি ও নমিনেশন এন্ড রিমিউনারেশন কমিটির চেয়ারপার্সন রুবাইয়াত আরা এফসিএ, কনসালটেন্ট মোহাম্মদ হোসেন খালেদ, মূখ্য নির্বাহী কর্মকর্তা এস. এম. আজিজুল হোসেন, কোম্পানীর প্রাক্তণ চেয়ারম্যানবৃন্দ এবং উচ্চপদস্থ কর্মকর্তাগণ উক্ত সভায় উপস্থিত ছিলেন।

 

সভার শুরুতেই কোম্পানী সচিব সংযুক্ত পরিচালকসহ সকলকে পরিচয় করিয়ে দেন এবং সভায় ভোট প্রদান সংক্রান্ত যাবতীয় নির্দেশনাবলী তুলে ধরেন। দোয়া পরিচালনার পরপরই চেয়ারম্যান মহোদয় সভা পরিচালনা করার অনুমতি প্রদান করলে কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেন এবং কোম্পানীর ওভারভিউ তুলে ধরেন।

কোম্পানীর ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের পূর্বে অডিট কমিটির চেয়ারপার্সন শেয়ারহোল্ডারগণের উদ্দেশ্যে বলেন, শুরু থেকেই ধারাবাহিকভাবে পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসি. এর কার্যক্রম অব্যহত রয়েছে। এ বছরে কোনও অতিরিক্ত সাধারণ ক্রিয়াকলাপ ঘটেনি এবং আর্থিক বিবরণীতে এ ধরনের কোন প্রতিফলনও পরিলক্ষিত হয়নি। বাংলাদেশের আ্যকাউন্টিং স্ট্যান্ডার্ড ২৪ এর রিলাটেড পার্টি ডিসক্লোজারের সংশ্লিষ্ট পক্ষের সংজ্ঞা অনুসারে পিপলস্ ইন্স্যুরেন্স তৃতীয় পক্ষের ক্ষেত্রে প্রযোজ্য একই শর্ত অনুযায়ী এবং বাণিজ্যিক হারগুলিতে আর্ম লেনথ্ ভিত্তিতে পরিচালিত সকল পক্ষের সমস্ত লেনদেন পরিচালনা করে আসছে। ত্রৈমাসিক ও সমাপ্ত বছরের ফলাফলের মধ্যে কোন উল্লেখযোগ্য বিচ্যুতি লক্ষ্য করা যায়নি। কোম্পানীর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দ্বারা প্রস্তুতকৃত আর্থিক বিবরণী, পরিচালনাগত ফলাফল, নগদ প্রবাহ এবং ইক্যুইটির পরিবর্তনের পরিমাণ সুনির্দিষ্ট ভাবে উল্লেখ রয়েছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর