দেশে জ্বালানি তেলের দাম আরও বাড়িয়েছে সরকার। এতে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বাড়ানো হয়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে।
আজ রোববার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নতুন দর অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকাই থাকছে। তবে লিটার প্রতি ৫ টাকা বেড়ে অকটেনের দাম হচ্ছে ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা। আগে অকটেনের দাম ছিল প্রতি লিটার ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নতুন দাম আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে।
এর আগে গত ৩০ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। ফলে মে মাসজুড়ে ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩০, অকটেন ১৪০ ও পেট্রোল ১৩৫ টাকা লিটার দরে বিক্রি হয়েছে।
আরও পড়ুন: ‘শেখ হাসিনা পদত্যাগপত্রটি ভ্যানিটি ব্যাগে করে নিয়ে চলে গেছেন’
