, | |

মূলপাতা অর্থ-বাণিজ্য

ঈদ উপলক্ষে টিসিবির ট্রাকে পণ্য বিক্রি শুরু


রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১১ মে, ২০২৬ ১০:২৬ : পূর্বাহ্ণ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ সারাদেশে আজ সোমবার থেকে ট্রাকে করে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ১০ দিনব্যাপী এ কার্যক্রমে সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে।

টিসিবি জানিয়েছে, সারাদেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে আগামী ১১ মে থেকে ২১ মে পর্যন্ত ১০ দিন (শুক্রবার ব্যতীত) এ কার্যক্রম পরিচালিত হবে। একেকটি ট্রাক থেকে প্রতিদিন নির্ধারিত পরিমাণে ৪০০ মানুষ পণ্য কিনতে পারবেন। এর মধ্যে একজন ক্রেতা ট্রাকসেলের মাধ্যমে একসঙ্গে ২ লিটার ভোজ্যতেল, ১ কেজি চিনি এবং ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।

টিসিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পণ্যের তালিকায় রয়েছে, ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল। প্রতি লিটার ভোজ্যতেল ১৩০ টাকা, চিনি প্রতি কেজি ৮০ টাকা এবং মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিসিবি প্রতিদিন ঢাকা মহানগরে ৫০টি, চট্টগ্রাম মহানগরীতে ২০টি, অন্য ছয়টি বিভাগীয় শহর এবং সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫টি করে এবং অবশিষ্ট ৫৬টি জেলায় ১০টি করে মোট ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করবে। আগামীকাল থেকে শুরু হওয়া এই বিক্রয় কার্যক্রম চলবে ২১ মে পর্যন্ত।

আরও পড়ুন: কলেজ শিক্ষার্থীর তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর