, | |

মূলপাতা জাতীয়

ঈদুল আজহায় ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা



রাজনীতি সংবাদ প্রতিবেদক
প্রকাশের সময় : ৭ মে ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা ৭ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ঈদের আগে দুই দিন, অর্থাৎ ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই ছুটির অনুমোদন দেওয়া হয়। রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে ২০২৬ তারিখ ছুটি ঘোষণা করা হয়েছে। ২৩ ও ২৪ মে ২০২৬ তারিখে অফিস খোলা থাকবে।’

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং ঈদের আনন্দকে আরও স্বাচ্ছন্দ্যময় করতেই টানা ৭ দিনের এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ এই ছুটির ফলে ঘরমুখী মানুষের ভিড় যেমন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, তেমনি কর্মজীবীরাও পরিবার-পরিজনের সঙ্গে পর্যাপ্ত সময় কাটানোর সুযোগ পাবেন। এটি এবারের ঈদুল আজহার উদযাপনে এক নতুন মাত্রা যোগ করবে।

২৮ মে কোরবানির ঈদ হতে পারে ধরে নিয়ে ৬ দিন সরকারি ছুটি ঘোষণা করা ছিল। ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং ঈদের পরে ২৯, ৩০ ও ৩১ মে এই ছুটি ঘোষণা করা ছিল। এখন সাপ্তাহিক ছুটির একদিন অফিস খোলা রেখে ঈদের ছুটি একদিন বাড়ালো সরকার।

আরও পড়ুন: শপিংমল-দোকানপাট খোলা রাখার সময় নিয়ে নতুন সিদ্ধান্ত

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর