, | |

মূলপাতা অর্থ-বাণিজ্য

শপিংমল-দোকানপাট খোলা রাখার সময় নিয়ে নতুন সিদ্ধান্ত


রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৭ মে, ২০২৬ ৭:০১ : অপরাহ্ণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত শপিংমল-দোকানপাট সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ দোকান মালিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উপলক্ষে কেনাকাটার সুবিধার্থে দোকানপাট খোলা রাখার সময় বাড়ানোর জন্য গত ৪ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর নিকট আবেদন জানিয়েছিল দোকান মালিক সমিতি। সেই আবেদনে রাত ১১টা পর্যন্ত সময় বাড়ানোর অনুরোধ জানানো হয়েছিল।

আবেদনের প্রেক্ষিতে আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু) দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনকে অবহিত করেন, আগামী ১২ মে থেকে ঈদের দিন পর্যন্ত দোকানপাট ও মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে মার্কেট ও বিপণি বিতানগুলোতে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না এবং অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

সমিতির সভাপতি হেলাল উদ্দিন সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কেনাকাটা সম্পন্ন করার জন্য ব্যবসায়ী ও ক্রেতাসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, জ্বালানি সংকটের কারণে গত ৩ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশনা দেয় সরকার। এরপর ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে ৫ এপ্রিল থেকে এক ঘণ্টা বাড়িয়ে দোকান বন্ধের সময় সন্ধ্যা ৭টা করা হয়।

আরও পড়ুন: তারেক রহমানকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছিল

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর