, | |

মূলপাতা জাতীয়

স্ত্রীকে নিয়ে নিজেই গাড়ি চালিয়ে গেলেন প্রধানমন্ত্রী


সচিবালয় থেকে সহধর্মীনি ডা. জুবাইদা রহমানকে নিয়ে নিজেই গাড়ি চালিয়ে আগারগাঁওয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৬ মে, ২০২৬ ৯:১২ : পূর্বাহ্ণ

নিরাপত্তা বলয় আর প্রটোকলের চিরাচরিত প্রথা ভেঙে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার বৃষ্টিভেজা সন্ধ্যায় তিনি নিজেই গাড়ি চালিয়ে সচিবালয় থেকে আগারগাঁওয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান। এ সময় তার সাথে ছিলেন সহধর্মীনি ডা. জুবাইদা রহমান।

বুধবার সারাদিন সচিবালয়ে দাপ্তরিক কাজে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী। কাজ শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন। সেখানে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি অংশ নেন।

তবে সবাইকে অবাক করে দিয়ে প্রধানমন্ত্রী তার নির্ধারিত সরকারি বুলেটপ্রুফ গাড়ির স্টিয়ারিং ধরেন নিজেই। তার পাশের আসনেই বসা ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। কোনো বিশেষ আড়ম্বর বা প্রটোকল চালকের সাহায্য না নিয়ে অত্যন্ত সাধারণ ভঙ্গিতে তিনি শহরের ট্রাফিক পার হয়ে গন্তব্যে পৌঁছান।

এর আগে সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে যাওয়ার সময় ভিভিআইপি প্রটোকলের রীতি ভেঙে সাইরেন বাজানো একটি অ্যাম্বুলেন্সকে নিজের বহর পাড় হওয়ার সুযোগ করে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সকাল ৯টায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার প্রান্তে ঘটনাটি ঘটে।

সচিবালয়ে নিজ কার্যালয়ে যাওয়ার পথে বনানী এক্সপ্রেসওয়ে হয়ে এগোনোর সময় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে পড়ে পেছনে সাইরেন বাজিয়ে বহর অতিক্রমের চেষ্টা করা একটি অ্যাম্বুলেন্স। পরিস্থিতি বুঝে তিনি তাৎক্ষণিকভাবে নিরাপত্তা কর্মকর্তাদের অ্যাম্বুলেন্সকে পথ করে দেওয়ার নির্দেশ দেন।

বাংলাদেশে ভিভিআইপি বহরের কারণে সড়কে অন্য যানবাহনকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়-এটি দীর্ঘদিনের চিরচেনা দৃশ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই পদক্ষেপ সেই প্রচলিত রীতির ব্যত্যয় ঘটালো।

আরও পড়ুন: নেট দুনিয়ায় প্রশংসায় ভাসলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর