, | |

মূলপাতা অর্থ-বাণিজ্য

শেয়ারহোল্ডারদের ১০.৫০ শতাংশ লভ্যাংশ দেবে পিপলস ইন্স্যুরেন্স


রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২৩ এপ্রিল, ২০২৬ ১১:১১ : অপরাহ্ণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পিপলস ইন্স্যুরেন্স ২০২৫ অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

আজ বৃহস্পতিবার কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে গত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ লভ্যাংশের সুপারিশ করা হয়। এক মূল্য সংবেদনশীল তথ্যে (পিএসআই) বিষয়টি জানিয়েছে বিমা কোম্পানিটি।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ হিসাব বছরে পিপলস ইন্স্যুরেন্সের কর পরবর্তী মুনাফা হয়েছে ১৯ কোটি ৩৭ লাখ ৭৬ হাজার টাকা। আর শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪ টাকা ১৯ পয়সা।

২০২৪ অর্থবছরে কোম্পানীর কর পরবর্তী মুনাফা হয়েছিল ১৩ কোটি ১১ লাখ ৩২ হাজার টাকা যেখানে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ২.৮৪ টাকা।

আলোচিত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি নগদ পরিচালন প্রবাহ হয়েছে ৫ টাকা ২৪ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৬৬ পয়সা। আর গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৯৫ পয়সা।

আগামী ২৪ জুন বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ মে।

কোম্পানীর চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারীর সভাপতিত্বে সভায় পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক, পরিচালক আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, মোহাম্মদ আলী হোসেন, ফরহাদ আহমেদ আকন্দ, কবির আহমেদ, মিসেস ফারজানা জাহান আহমেদ, সাইফুল আরেফিন খালেদ, মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারী, মোঃ আজিজুল হক, ডাঃ জোৎস্না আরা বেগম, মোহাম্মদ মিজান ভিক্টর মহসিন, নুভেদ মিজান ইকবাল, স্বতন্ত্র পরিচালক জনাব দিলশাদ আহমেদ, মিসেস রুবাইয়াত আরা এফসিএ এবং এম.এম.জি সারওয়ার উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর