, | |

মূলপাতা আন্তর্জাতিক

হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দিলো ইরান


হরমুজ প্রণালি
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১৭ এপ্রিল, ২০২৬ ৮:৩২ : অপরাহ্ণ

লেবাননের ১০ দিনের চলমান যুদ্ধবিরতির মধ্যে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত করে দিয়েছে ইরান। ফলে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি দিয়ে পণ্যবাহী জাহাজগুলো এখন কোনো বাধা ছাড়াই যাতায়াত করতে পারবে।

আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে এ কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

সেখানে তিনি বলেন, লেবাননের যুদ্ধবিরতির মধ্যে হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত। লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতির সময়ে এই প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজ অতিক্রম করতে পারবে।

এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি এখন সম্পূর্ণ খোলা এবং ব্যবসার জন্য প্রস্তুত। তবে ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ (নেভাল ব্লকেড) বহাল থাকবে।

এ বিষয়ে তিনি আর বলেন, আলোচনার বেশিরভাগ বিষয় ইতোমধ্যে সমঝোতায় পৌঁছেছে। ফলে পুরো প্রক্রিয়াটি খুব দ্রুত শেষ হওয়া উচিত।

এর আগে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা ইরানের অন্যতম দাবি ছিল। পরে ডোনাল্ড ট্রাম্প ১৬ এপ্রিল রাতে লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত বন্ধ বা সীমিত হয়ে পড়েছিল। এবার লেবানন যুদ্ধের সাময়িক বিরতির প্রেক্ষাপটে ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথটি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল, যা বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহের জন্য একটি স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন: ক্ষেপণাস্ত্র তাক করতেই হরমুজ থেকে ‘পালালো’ মার্কিন যুদ্ধজাহাজ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর