, | |

মূলপাতা জাতীয়

আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ


রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৩১ মার্চ, ২০২৬ ৩:৩২ : অপরাহ্ণ

আরও ১৪ জেলা পরিষদে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়ে দুই দফায় ৫৬ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হলো। আজ মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

যে ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে সেগুলো হলো-ঢাকা, নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, হবিগঞ্জ, চাঁদপুর ও ফেনী।

এর মধ্যে মো. ইয়াছিন ফেরদৌস মোরাদ ঢাকা, মো. মিজানুর রহমান চৌধুরী নীলফামারী, এ কে এম মমিনুল হক লালমনিরহাট, মোহাম্মদ জহুরুল ইসলাম পাবনা, মো. মোস্তাফিজুর রহমান আলেক নড়াইল, মো. নজরুল ইসলাম মোল্লা বরগুনা, মো. সিরাজুল হক জামালপুর ও চৌধুরী ইশরাত আহমদ সিদ্দিকী গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।

এ ছাড়া জামিলুর রশিদ খানকে মানিকগঞ্জ, তোফাজ্জল হোসেনকে নরসিংদী, মো. আফজাল হোসেন খান পলাশকে ফরিদপুর, আহমেদ আলীকে হবিগঞ্জ, এ কে এম সলিম উল্যা সেলিমকে চাঁদপুর ও অধ্যাপক এম এ খালেককে ফেনী জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁরা জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

এর আগে গত ১৫ মার্চ ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয় সরকার। নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা বেশির ভাগই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার ২০ মিনিটের আলাপ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর