দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে রাজশাহী, চুয়াডাঙ্গা, খুলনা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, হবিগঞ্জ, নরসিংদী, মেহেরপুর, লালমনিরহাট ও বান্দরবানে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে।
১১ জেলায় নতুন ডিসিরা হলেন-
১. রাজশাহী: কাজী শহিদুল ইসলাম (উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়)।
২. চুয়াডাঙ্গা: লুৎফুন নাহার (উপসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়)।
৩. খুলনা: হুরে জান্নাত (উপসচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ)।
৪. মাদারীপুর: মর্জিনা আক্তার (উপসচিব, অর্থ বিভাগ)।
৫. ব্রাহ্মণবাড়িয়া: মো. আবু সাঈদ (উপপরিচালক, সরকারি প্রিন্টিং প্রেস)।
৬. চাঁদপুর: আহমেদ জিয়াউর রহমান (উপসচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ)।
৭. হবিগঞ্জ: জি এম সরফরাজ (উপসচিব, মন্ত্রিপরিষদ বিভাগ)।
৮. নরসিংদী: ইসরাত জাহান কেয়া (উপসচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়)।
৯. মেহেরপুর: শিল্পী রানী রায় (উপসচিব, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়)।
১০. লালমনিরহাট: মুহ. রাশেদুল হক প্রধান (সচিব/উপসচিব, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড)।
১১. বান্দরবান: মো. সানিউল ফেরদৌস (উপপ্রকল্প পরিচালক, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প)।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের নিজ নিজ জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং জেলা প্রশাসনকে এই আদেশের অনুলিপি প্রদান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
আলাদা প্রজ্ঞাপনে ১১ জেলার ডিসিদের প্রত্যাহার করে পরবর্তী প্রজ্ঞাপনের জন্য তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
আরও পড়ুন: দেশের সব পেট্রোলপাম্পে নিয়োগ হচ্ছে ট্যাগ অফিসার
