দেশের আকাশে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (২০ মার্চ) পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার (২১ মার্চ) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান ধর্ম মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
ব্রিফিংয়ে তিনি জানান, বৃহস্পতিবার দেশের আকাশে কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শুক্রবার দেশে ৩০ রমজান পূর্ণ হবে এবং শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
মুসলিমদের ধর্মীয় উৎসবগুলোর তারিখ নির্ধারিত হয় আরবি চন্দ্র মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরই বাংলাদেশে চন্দ্র মাসের চাঁদ দেখা যায়। এবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গতকাল বুধবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এসব দেশে ৩০ রমজান শেষে আগামীকাল বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
প্রসঙ্গত, আরবি বর্ষপঞ্জিকা অনুযায়ী, রমজান হলো নবম মাস। আর শাওয়াল হলো দশম মাস। এই শাওয়াল মাসের প্রথম দিনই বিশ্বব্যাপী পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়।
আরও পড়ুন: সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা
