আমেরিকার বি১ বা বি২ ভিজিটর ভিসায় গিয়ে যা যা করা যাবে না, সে বিষয়ে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। বার্থ ট্যুরিজম, চাকরি এবং পড়াশোনার ওপর নিষেধাজ্ঞার কথা জানিয়েছে দূতাবাস।
আজ বুধবার ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিসা সংক্রান্ত একটি বার্তা দেওয়া হয়েছে।
বার্তায় বলা হয়, বি১ কিংবা বি২ ভিজিটর ভিসায় বার্থ ট্যুরিজম অনুমোদিত নয়। অর্থাৎ, শিশুর জন্য আমেরিকার নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে সেখানে গিয়ে সন্তান জন্ম দেওয়া যাবে না।
ভিজিটর ভিসায় গিয়ে যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায় এমন কাজ করাও অনুমোদিত নয়। এই ভিসায় ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করা অনুমোদিত নয়।
এছাড়া ভিজিটর ভিসায় গিয়ে পারিশ্রমিকের বিনিময়ে কাজ করাও অনুমোদিত নয় বলে উল্লেখ করা হয় দূতাবাসের ওই বার্তায়। সহজ কথায়, ভিজিটর ভিসায় গিয়ে উপার্জনের কোনো সুযোগ নেই।
আরও পড়ুন: বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র
