চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবিব পলাশ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজকে বদলি করেছে সরকার। চট্টগ্রামে পুলিশের দুই গুরুত্বপূর্ণ পদে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. মুনিরুজ্জামানকে। অন্যদিকে সিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্) মো. শওকত আলীকে।
এদিকে চট্টগ্রাম রেঞ্জের বর্তমান ডিআইজি মো. আহসান হাবিব পলাশকে পদোন্নতি দিয়ে র্যাবের মহাপরিচালক (ডিজি) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। আর বর্তমান সিএমপি কমিশনার হাসিব আজিজকে পদোন্নতি দিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর আহসান হাবিব পলাশকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও হাসিব আজিজকে সিএমপি কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়। হাসিব আজিজ ১৮ মাসের বেশি সিএমপি কমিশনার পদে দায়িত্ব পালনকালে চট্টগ্রাম নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিনহ বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বিতর্কিত হন।
আরও পড়ুন: ইসরাফিল খসরুর এ কেমন ‘জোচ্চুরি’!
