জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের চেয়ার বরাবর পেছনের উঁচু দেয়ালে পবিত্র কালেমা তাইয়্যিবা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ (সা.) লেখা আরবি ক্যালিগ্রাফি স্থাপন করা হয়েছে।
গতকাল বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এ ক্যালিগ্রাফিটি স্থাপন করা হয়।
গতকাল সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাতীয় সংসদ সচিবালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী। এ সময় জাতীয় সংসদের সংশ্লিষ্ট শাখাকে কালেমা তাইয়্যিবা লেখা আরবি ক্যালিগ্রাফিটি অধিবেশন কক্ষে স্থাপনের নির্দেশ দেন।
এর আগে জাতীয় সংসদে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠকের সময়ও বিষয়টি আলোকপাত করেন তারেক রহমান। এরপর অধিবেশন কক্ষে পবিত্র কালেমা তাইয়্যেবা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ এর আরবি ক্যালিগ্রাফি দেয়ালে স্থাপন করা হয়।
এর আগে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যে অধিবেশন শুরু হয়। এরপর ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। স্পিকার হিসেবে নিবাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। এরপর স্পিকারদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অধিবেশনের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান
এদিকে সরকারি দলের পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল জামায়াত থেকে একজন ডেপুটি স্পিকার নেওয়ার আহ্বান জানালেও জামায়াত পদটি নেয়নি। ডেপুটি স্পিকার পদটিও সরকারদলীয় সংসদ সদস্যের মধ্য থেকেই একজন পেয়েছেন। বিরোধী দল থেকে কারও নাম প্রস্তাব না করায় এমনটা হয়েছে বলে জানা গেছে।
এবারের জাতীয় সংসদে নেতৃত্ব দিচ্ছে বিএনপি। আর প্রথমবারের মতো বিরোধী দলের ভূমিকায় জামায়াতে ইসলামী ও ছাত্রদের নেতৃত্বে গঠিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আরও পড়ুন: ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু
