, | |

মূলপাতা জাতীয়

তৃতীয় পক্ষ চীন-বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করতে পারবে না


রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২২ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:২৮ : অপরাহ্ণ

বাইরের কোনো চাপ বা তৃতীয় পক্ষ চীন-বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। নতুন সরকার খুব শিগগিরই তিস্তা প্রকল্প বাস্তবায়ন শুরু করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

আজ রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

চীনা রাষ্ট্রদূত বলেন, চীন প্রতিটি দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ চায় না চীন।

নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে কিনা-জানতে চাইলে ইয়াও ওয়েন বলেন, এ বিষয়ে আলোচনা হয়েছে। আমরা এ বিষয়ে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের অপেক্ষা করছি।

প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে যাবেন কিনা-এমন প্রশ্নের উত্তরে চীনা রাষ্ট্রদূত বলেন, আগে যেরকম চীনে হাই লেভেল ভিজিট হয়েছে, আমরা আশা করি, এবারও চীনে হাই লেভেল ভিজিট হবে।

আরও পড়ুন: সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর