বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা জামায়াতে ইসলামী

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন, কে কোন পদে



রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০৭ অপরাহ্ণ

আগামী তিন বছরের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করেছে জামায়াতে ইসলামী। নতুন কমিটিতে আবারও সেক্রেটারি জেনারেল পদে স্থান পেয়েছেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এছাড়া কমিটিতে সাতজন সহকারী সেক্রেটারি জেনারেল, ২১ জন নির্বাহী পরিষদ সদস্য, ৫৯ জন শূরা কমিটির সদস্য এবং ৮৮ জন কর্মপরিষদ সদস্য স্থান পেয়েছেন।

আজ শুক্রবার সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার এক ভার্চুয়ালি বৈঠকে এই কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতের আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

নায়েবে আমীর হলেন যারা
এটিএম আজহারুল ইসলাম (এমপি), অধ্যাপক মুজিবুর রহমান (এমপি), ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের (এমপি) ও মাওলানা আ ন ম শামসুল ইসলাম।

সহকারী সেক্রেটারি জেনারেল হলেন যারা
সহকারী সেক্রেটারি জেনারেল পদে দায়িত্ব পেয়েছেন-মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হলেন যারা
এটিএম আজহারুল ইসলাম (এমপি), অধ্যাপক মুজিবুর রহমান (এমপি), ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের (এমপি), মিয়া গোলাম পরওয়ার, মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আবদুর রব, সাইফুল আলম খান মিলন (এমপি), অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ (এমপি), অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মো. মোবারক হোসাইন, মো. নূরুল ইসলাম বুলবুল (এমপি), মোহাম্মদ সেলিম উদ্দীন, ড. শফিকুল ইসলাম মাসুদ (এমপি) ও ড. মোহাম্মাদ রেজাউল করিম।

 

নারী সদস্য
৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদে নারী সদস্য রয়েছেন ২১ জন। আর ৫৯ সদস্যের কেন্দ্রীয় মজলিসে শূরায় নারী সদস্য ১৭ জন। সাংগঠনিক কাঠামোয় নারী অংশগ্রহণ বৃদ্ধিকে দলটি ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেছে।

অঞ্চল পরিচালক হলেন যারা
দেশের ১৪টি সাংগঠনিক অঞ্চলের জন্য ১৪ নেতাকে অঞ্চল পরিচালক নির্বাচিত করা হয়েছে। এরা হলেন-মাওলানা আবদুল হালিম (রংপুর-দিনাজপুর), এটিএম আজহারুল ইসলাম (বগুড়া), মাওলানা রফিকুল ইসলাম খান (রাজশাহী), মোবারক হোসাইন (কুষ্টিয়া-যশোর), অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ (খুলনা), অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল (বরিশাল), অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন (ময়মনসিংহ), মিয়া গোলাম পরওয়ার (ঢাকা মহানগর), সাইফুল আলম খান মিলন (ঢাকা উত্তর), আবদুর রব (ঢাকা দক্ষিণ), ড. হামিদুর রহমান আযাদ (ফরিদপুর), অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের (সিলেট), মাওলানা এটিএম মাছুম (কুমিল্লা-নোয়াখালী) এবং মাওলানা মুহাম্মাদ শাহজাহান (চট্টগ্রাম)।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে?

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর