বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা জাতীয় নাগরিক পার্টি

বিএনপি সংস্কারের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম


সংবাদ সম্মেলনে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে সরকারি দল বিএনপি ‘সংস্কারের সঙ্গে প্রতারণা’ করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘একটি ভুল ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে, সংবিধানের দোহাই দেওয়ার মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা শপথ নেননি। আমরা মনে করি, এটি সংস্কারের সাথে প্রতারণা করা হয়েছে। এটি নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করা হয়েছে এবং যে গণরায় এসেছে গণভোটে, সেই গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে।’

বিএনপির সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার আহ্বান জানিয়ে এনসিপির এই আহ্বায়ক বলেন, ‘আমরা আশা করবো, তারা দ্রুত সময়ের মধ্যে শপথ নেবেন। সংবিধান সংস্কার পরিষদ ছাড়া এই জাতীয় সংসদের কোনো মূল্যই নাই।’

নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে। সেগুলো স্বত্তেও গণতন্ত্রের স্বার্থে, দেশের স্থিতিশীলতার স্বার্থে নির্বাচনের ফল মেনে নিয়ে আমরা সামনের দিকে এগোতে চেয়েছি।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এনসিপির এই আহ্বায়ক বলেন, ‘প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু তার নিজের মন্ত্রিসভা এবং সংসদ সদস্যরা সেই ঋণ কবে পরিশোধ করবেন, তা বাংলাদেশের মানুষ জানতে চায়।’

আরও পড়ুন: আমি তো নিজের ইচ্ছায় মন্ত্রী হইনি: খলিলুর রহমান

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর