, | |

মূলপাতা জাতীয়

তিন জেলায় যুক্তরাজ্যের নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি


রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২৩ জানুয়ারি, ২০২৬ ৭:৩৪ : অপরাহ্ণ

বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তার ঝুঁকির কথা বিবেচনা করে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা-রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ভ্রমণে বিশেষ কড়াকড়ি আরোপ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে নিয়মিত সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পাওয়া যায়।

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাগুলোতে ব্রিটিশ নাগরিকদের জরুরি সহায়তা দেওয়ার সক্ষমতা তাদের সীমিত। ফলে জরুরি প্রয়োজন ছাড়া এই তিন জেলায় ব্রিটিশ নাগরিকদের ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যদি কেউ এই সতর্কতা অমান্য করে ওইসব এলাকায় যান, তবে তার ভ্রমণ বিমা বাতিল হতে পারে।

সতর্কবার্তায় বলা হয়েছে, ২২ জানুয়ারি থেকে দেশজুড়ে নির্বাচনি প্রচারণা শুরু হওয়ায় রাজনৈতিক সমাবেশ ও র‍্যালির সংখ্যা বাড়বে। এসব জনসমাগম থেকে সহিংসতা বা চলাচলে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া সন্ত্রাসীরা নির্বিচারে হামলা চালানোর চেষ্টা করতে পারে, যার লক্ষ্যবস্তু হতে পারে বিদেশি নাগরিকদের যাতায়াতের স্থানগুলোও।

আরও পড়ুন: নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর