রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ৮ জানুয়ারি ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যানের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।
আজ বৃহস্পতিবার বিইআরসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন তারা।
ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সেলিম খান বলেন, এলপি গ্যাসের দোকানে ভোক্তা অধিকারের অভিযান বন্ধ করলেই ধর্মঘট প্রত্যাহার হবে। এছাড়া বিইআরসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার ৫০০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, সমিতি কমিশন বৃদ্ধির যে দাবি করেছে, সে দাবির বিষয়ে আমরা একমত হয়েছি। বাকি দাবিগুলো নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে।
এর আগে গতকাল বুধবার রাতে সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি ও সরবরাহ বন্ধের ঘোষণা দেয় এলপি গ্যাস সমিতি। এর ফলে আজ দিনব্যাপী দেশে এলপি গ্যাসের চরম সংকট দেখা দেয়।
সমিতির দাবিগুলো ছিল-সারা দেশে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করা, বিতরণকারী ও খুচরা বিক্রেতাদের চার্জ বৃদ্ধি করা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা।
আরও পড়ুন: অভিযানের মুখে সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
