, | |

মূলপাতা প্রবাসে রাজনীতি

খালেদা জিয়ার স্মরণে সাজ্জা বিএনপির দোয়া মাহফিল ও স্মরণ সভা


স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইউএই বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এনাম হোসেন।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৬ জানুয়ারি, ২০২৬ ১১:৫৪ : অপরাহ্ণ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে বিএনপি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শারজাহ প্রদেশের আল সাজ্জা ইউনিটের উদ্যোগে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (৫ জানুয়ারি) স্থানীয় একটি হলে এই কর্মসূচি পালিত হয়। সভার আগে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দিনব্যাপী কোরান খতম ও মিলাদ কিয়াম অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ইউএই বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এনাম হোসেন। প্রধান বক্তা ছিলেন শারজাহ বিএনপির সভাপতি প্রকৌশলী মুহাম্মাদ করিমুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ইউএই বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এনাম হোসেন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমিক। তিনি দেশের মাটি ও মানুষকে গভীরভাবে ভালোবাসতেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির সম্পদ নন, তিনি বাংলাদেশের সম্পদ। দেশের উন্নয়নে তার অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।

 

স্মরণ সভায় সভাপতিত্ব করেন সাজ্জা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরিদুল আলম।

সভায় বক্তারা বলেন, সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে শুধু বিএনপির নেতাকর্মীরা নয়, গোটা দেশের মানুষই স্তব্ধ ও বাকরুদ্ধ। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের গণতন্ত্র যখনই সংকটে পড়েছে, তখনই খালেদা জিয়ার সাহসী সংগ্রাম এবং দৃঢ়চেতা মনোভাব সমগ্র জাতি দেখেছে। চব্বিশ-পরবর্তী নতুন বাংলাদেশকে এই জায়গায় নিয়ে আসার সংগ্রামে কারাগারের ভেতরে ও বাইরে থেকে তিনি রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করেছিলেন।

বক্তারা আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নন, তিনি বাংলাদেশের সম্পদ। তিনি গণমানুষের নেতা, শুধু বাংলাদেশের মানুষই নয়, সারা বিশ্বও তাকে চেনে এবং শ্রদ্ধা করে। জানাজায় লাখ লাখ মানুষের উপস্থিতি এবং সর্বস্তরের শোক প্রকাশের মধ্য দিয়েই তার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থা প্রতিফলিত হয়েছে। আমাদের উচিত তার আদর্শ ধারণ করে সার্বভৌমত্ব রক্ষার লড়াই চালিয়ে যাওয়া।

অনুষ্ঠানে উপস্তিত ছিলেন আল সাজ্জা বিএনপির সিনিয়র সহসভাপতি মুহাম্মাদ নুরুল আলম, মুহাম্মদ আরিফুল হক, কামাল উদ্দিন, মুহাম্মদ এরশাদ, আবদুল খালেক ইমন, মুহাম্মদ আজম, মুহাম্মদ ফারুখ, বিএম ইউনিট বিএনপির সভাপতি আনসারুল হক, সাধারন সম্পাদক সিরাজুল মোস্তাফা সুমন, মুহাম্মদ ফারুখ, মাহফুজ আলম সহ অনেকে।

সভায় খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল করিম।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর