বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা অন্যান্য দল

ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি


ড. কামাল হোসেন

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ২ জানুয়ারি ২০২৬, ৬:০১ অপরাহ্ণ

বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শুক্রবার তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

দলীয় সূত্র জানায়, হাসপাতালে ভর্তির পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা তার শ্বাসযন্ত্র ও ফুসফুসের জটিলতা নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। আপাতত তার শারীরিক শক্তি পুনরুদ্ধার ও সংক্রমণ প্রতিরোধই চিকিৎসার প্রধান লক্ষ্য।

গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান গণমাধ্যমে জানান, ড. কামাল হোসেন ফুসফুসজনিত সমস্যায় ভুগছেন। তিনি ড. কামাল হোসেনের রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

৮৮ বছর বয়সী ড. কামাল হোসেন সর্বশেষ গত বুধবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়েছিলেন।

৮৮ বছর বয়সী ড. কামাল হোসেন বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ। তিনি ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন।

আরও পড়ুন: তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যে চমকপ্রদ বার্তা দিলেন জামায়াত আমীর

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর