বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা অন্যান্য দল ও সংগঠন

বিএনপির সঙ্গ ছেড়ে এককভাবে নির্বাচন করার ঘোষণা এলডিপির


আজ রাজধানীর মগবাজারে এলডিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর ২০২৫, ৪:৩৭ অপরাহ্ণ

বিএনপি সঙ্গ ছেড়ে এককভাবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। আজ বুধবার দুপুর ১২টায় জরুরি সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন এলডিপির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। রাজধানীর মগবাজারের গুলফেশা টাওয়ারে এলডিপির কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

কর্নেল অলি অভিযোগ করে বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে এলডিপিকে অবমূল্যায়ন করে আসছে। আসন সমঝোতার অংশ হিসেবে এলডিপির পক্ষ থেকে বিএনপিকে ১৪ জনের একটি শর্টলিস্ট দেওয়া হলেও সেটিকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। এমনকি এলডিপি নেতারা দুই ঘণ্টা অপেক্ষা করলেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎ করেননি।

এলডিপি সভাপতি বলেন, এলডিপিকে টিকিয়ে রাখতে হলেও বিএনপি আমাদের শর্টলিস্টটি অন্তত বিবেচনায় নিতে পারতো। আমরা তো বলিনি সবাইকে মনোনয়ন দিতে হবে। কিন্তু আমাদের প্রস্তাব পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। এমন পরিস্থিতিতে দল ও নেতাকর্মীদের সম্মান রক্ষার স্বার্থে এলডিপি এককভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদ সম্মেলনে এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য নুরুল আলম তালুকদার, লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী বীর বিক্রম, ড. নিয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শরিকদের আরও ৮ আসন ছেড়ে দিলো বিএনপি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর