, | |

মূলপাতা জাতীয়

ভারতের সাবেক সেনা কর্মকর্তার হুমকি, হাদির পর ‘টার্গেট’ হাসনাত


ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল (অব.) অজয় কে রায়না ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১৮ ডিসেম্বর, ২০২৫ ১১:১৮ : পূর্বাহ্ণ

ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল (অব.) অজয় কে রায়নার একটি টুইট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। টুইটে তিনি দাবি করেন, ওসমান হাদির পর পরবর্তী ‘টার্গেট’ হতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

কর্নেল (অব.) রায়না একজন নিরাপত্তা বিশ্লেষক এবং প্রায় ৩০টি বইয়ের লেখক হিসেবে পরিচিত।

বিতর্ক আরও গভীর হয়, যখন ওই টুইটে কর্নেল (অব.) রায়না কোথায় গুলি করা দরকার তাও উল্লেখ করে বলেন, ‘গুলি করতে হবে ঘাড়ে, মাথায় নয়। প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে। এবং ছোট্ট ছোট্ট ভুলগুলোও শুধরে নেওয়া হবে।’

এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়।

এক্স (সাবেক টুইটার)-এ পোস্টটি প্রকাশের পর বাংলাদেশের বিভিন্ন প্রভাবশালী মিডিয়া হ্যান্ডলার একে দেশটির রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে সরাসরি হত্যার হুমকি হিসেবে আখ্যা দেন। কেউ কেউ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলার সঙ্গে এই বক্তব্যের সম্ভাব্য যোগসূত্র নিয়েও প্রশ্ন তোলেন।

তবে বিতর্ক ছড়িয়ে পড়লেও কর্ণেল (অব.) অজয় রায়না পরবর্তীতে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেননি। একটি গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বিষয়টিকে তাচ্ছিল্যের সঙ্গে উল্লেখ করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিয়ে অতিরিক্ত সংবেদনশীল হওয়ার প্রয়োজন নেই। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, বাংলাদেশের উচিত ভারতীয় নিরাপত্তা ইস্যুতে বাড়াবাড়ি না করা, কারণ এতে পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও উত্তপ্ত হতে পারে।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সর্বদলীয় সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ভারতকে হুঁশিয়ার করে বলেন, ‘বাংলাদেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, সন্ত্রাস চালায়, ভোটচুরি করে এবং হাদিকে হত্যা করেছে-তাদের আশ্রয়-প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। যারা বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারকে বিশ্বাস করে না-তাদেরকে আশ্রয় দিলে আমরাও বাংলাদেশে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স আলাদা করে দেবো।’

আরও পড়ুন: সেভেন সিস্টার্সকে আলাদা করে দেবো, ভারতকে হাসনাত আব্দুল্লাহর হুঁশিয়ারি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর